মাদক নির্মুলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,বেলাবতে কোনো মাদক সেবন কিংবা মাদকের ব্যবসা করতে দেওয়া হবে না।বিট পুলিশিং মত বিনিময় সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) সাহেব আলী পাঠান এ কথা বলেন।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি।এ প্রতিপাদ্যাে সামনে রেখে নরসিংদীর বেলাব থানা পুলিশের পক্ষ হতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ সেপ্টেম্বর) বুধবার উপজেলা আমলাব ইউনিয়ন ৫ নং বিট পুলিশের পক্ষ হতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রেফতারি পরোয়ানা,বাল্য বিবাহ, নারী নির্যাতন,ইভটিজিং, মাদক উদ্ধার,সম্পত্তি সংক্রান্ত অপরাধ বিষয়ক বিট পুলিশিং সভায় বেলাব থানা অফিসার ইনচার্জ(ওসি) সাফায়েত হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাহেব আলী পাঠান। আরও উপস্থিত ছিলেন- আমলাব ইউপি বিট অফিসার এসআই বিল্লাল হোসেন, এসআই উজ্জল। এ এসআই উমর ফারুক, এএস আই সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ তার বক্তব্যে বলেন,মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে।পুলিশ জনগণের বন্ধু, তাই আপনারা পুলিশ থেকে দূরে থাকবেন না। যত অভিযোগ আছে তা আমাদের নিকট সরাসরি জানাবেন।
প্রধান অতিথি মোঃ সাহেব আলী পাঠান আরো বলেন , জিডি কিংবা অভিযোগ করতে টাকা লাগে না। যদি কোনো ব্যক্তি টাকা নেয় তবে গোপনে আমাকে জানাবেন। আমি নিজে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।




















