বগুড়ার সারিয়াকান্দিতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে সিহাব (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ২৪ ঘন্ট পর বাঁশহাটা এলাকায় থেকে লাশটি পাওয়া যায়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাফ কিলোমিটার দুরে বাশহাটা নামকস্থান থেকে লাশটি পাওয়া যায়। সিহাব সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঠু মিয়ার ছেলে এবং বড়ইকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সিহার ও তার ছোট বোন মিতু গত শনিবার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে।
সিহাবের ভগ্নিপতি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুরে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে সিহাব বাঙ্গালী নদীতে গোসল করতে নামে। দুপুর ২টার দিকে অন্যান্য শিশুরা তীরে উঠে আসলেও সিহাব পানিতে তলিয়ে যায়। এরপর থেকেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর ভাটিতে কয়েক কিলোমিটার জুড়ে তল্লাশি করে সন্ধান না পেয়ে রাত সাড়ে ৮টায় অভিযান স্থগিত করে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান রবিউল ইসলাম বলেন, বুধবার রাজশাহী থেকে ডুবুরি আসার পর আবারো অভিযান শুরু হবে। ১ কিলোমিটার ভাটিতে লাশটি পাওয়া যায়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ শিশুটির পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।




















