০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জের শীতলক্ষ্যায় অভিযান গুড়িয়ে দেয়া হলো বাজারসহ অবৈধ স্থাপনা

শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেলদী বাজারের ২টি ৩ তলা ভবন, ৭টি দোতলা ভবন, ৬টি একতলা ভবন, ৭টি ইটভাটার নদী দখল করে গড়ে তোলা স্থাপনা, একটি ব্যাটারী কারখানার দেয়ালসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন জানান, বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। আমরা ইতিপূর্বে অবৈধ দখলদারদের নোটিশ দিলেও তারা কোন ধরনের কর্ণপাত করেনি। যে কারনে ২ দিনে আমরা প্রায় একশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছি। নদী দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের ছাড় নেই। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
অভিযানে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের মেডিকেল অফিসার ডা. ফারুক, সার্ভেয়ার মোঃ ইয়াসিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রূপগঞ্জের শীতলক্ষ্যায় অভিযান গুড়িয়ে দেয়া হলো বাজারসহ অবৈধ স্থাপনা

প্রকাশিত : ০৬:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১