০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সেন্সর ছাড়পত্র পেল জায়েদ-রোমানার ‘এ দেশ তোমার আমার’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৯:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • 92

জায়েদ-রোমানা

সেন্সর ছাড়পত্র পেল নায়ক জায়েদ খান ও রোমানা অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক এফ আই মানিক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি আজ ছাড়পত্র পেয়েছে। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে।’

জায়েদ খান আরও বলেন, ‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করতে গিয়ে তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতির জন্ম হয়েছিল। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। তিনি মারা যাওয়ার পরও আমরা সিনেমাটির শুটিং করেছি। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

জানা যায়, সিনেমাটি শুরুতে ৩৫ মিলিমিটারে শুটিং করা হয়। পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। এতে জায়েদ খান, রোমানা ছাড়াও অভিনয় করেছেন , দিতি, ডিপজল’সহ অনেকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

“সবজির বাজার চড়া” নিম্ন ও মধ্যবিত্তের বাড়িয়েছে অস্বস্তি

সেন্সর ছাড়পত্র পেল জায়েদ-রোমানার ‘এ দেশ তোমার আমার’

প্রকাশিত : ০৯:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১