হাইকোর্ট ও সরকারের নিষিদ্ধ ঘোষিত থ্রি-হুইলার পরিবহনের বিরুদ্ধে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করেছেন। শনিবার (১৮সেপ্টেম্বর) সকাল ১০থেকপ দুপুর ৩টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০০টি মতো সিএনজি,অটোরিকশা ও ব্যাটারিচালিত মিশুক আটক করে ২০০টি মামলা করেন এবং ৫ লক্ষ টাকা জরিমণা করেন কাচপুর হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মহামান্য হাইকোর্ট ও সরকার নিষিদ্ধ ঘোষিত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে থ্রি-হুইলার পরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।এ সকল নিষিদ্ধ যানবাহন যাতে মহাসড়কে চলতে না পারে সে জন্য হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ স্যারের নির্দেশে আমরা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কে এ সকল নিষিদ্ধ পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের আটক করা করছি। তিনি বলেন, যাতে করে কোনো অবস্থাতেই এ সকল থ্রি-হুইলার পরিবহন মহাসড়কে চলতে না পারে সে জন্য আমাদের এ অভিযান অব্যহত থাকবে। আভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন টি আই প্রশাসন শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ মশিউর রহমান,টি আই মোঃওমর ফারুক,টি আই মোঃ মাসুম,সার্জেন্ট মোঃ শরিফুল ইসলাম,সার্জেন্ট রবিন দাসসহ প্রমুখ।




















