০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘রাজনৈতিক দলাদলী বাদ দিয়ে আসুন একযোগে উন্নয়নে কাজ করি’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জেলাবাসীর জন্য ১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেছেন। লেজুরবৃত্তি রাজনীতির কারণে এবং দলীয় হিংসাপরায়নের কারণে দিনাজপুরে উন্নয়নের খবর পত্রিকার পাতায় ছাপায় না সাংবাদিকরা। দলীয় সংঘাতের কারণে দিনাজপুরের উন্নয়ন এতদিন হয়নি। সময় এসেছে সকলকে একযোগে কাজ করতে হবে, নিজের দিনাজপুর জেলার জন্য কাজ করতে হবে। 

নৌ- প্রতিমন্ত্রী আরো বলেন, দিনাজপুর জেলায় ইপিজেড হবে ইতোমধ্যে ১০০ কোটি টাকার জমি কেনা হয়েছে। শেখ জামাল নামে দিনাজপুরে আইটি পার্কেরও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, দিনাজপুর জেলা আর বন্যায় ভাসবে না। ইতোমধ্যে দিনাজপুরের ঢেপা নদী, পুর্নভবা নদীসহ বেশ কয়েকটি নদীর উন্নয়ন কাজ চলছে। বন্যা হলে আর দিনাজপুর ডুববে না। এছাড়াও দিনাজপুর জেলার ১০ মাইল হতে দিনাজপুর শহর পর্যন্ত ইতোমধ্যে ফোর লাইনের কাজ শুরু হয়েছে।

রবিবার দিনাজপুরের গ্রীণভিউ কমিউনিটি সেন্টারে উত্তরবঙ্গের প্রাচীন পত্রিকা “দৈনিক উত্তরা”র ৪৭তম বর্ষপূর্তীতে এসবকথা বলেন নৌপ্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী।

পরে বিকাল ৩টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি জেলার বিরলের ফুলবাড়ী ব্রিজ সংলগ্ন বিআইডব্লিউটিএ কর্তৃক খননকৃত তুলাই নদীর দু’পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

দৈনিক উত্তরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমদ জাকি সুমন মহসীনেরর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান মাইকেল, দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম.এ. জব্বার, সাংবাদিক কামরুল হুদা হেলাল, দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

‘রাজনৈতিক দলাদলী বাদ দিয়ে আসুন একযোগে উন্নয়নে কাজ করি’

প্রকাশিত : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১