ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আসমা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ গ্রামের নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে। আসমা ওই এলাকার মৃত নূর আলীর মেয়ে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আজ নন্দীপাড়ার একটি পুকুরে ঘরের থালা বাসন ধোয়ার কাজ করছিলেন আসমা নামে ওই কিশোরী। পরে হঠাৎ খিচুনি উঠে অচেতন অবস্থায় পুকুরে পানিতে পড়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















