০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

শেরপুরে ঘাস ধুতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার শেরপুরে রহমত আলী (৬৫) নামের এক বৃদ্ধের নদীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাঙালি নদীর কল্যাণী খেয়াঘাট এলাকায় নদীতে গরুর ঘাস ধুতে গিয়ে স্ট্রোক করে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চরকল্যাণী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

নিহতের ছেলে সোহাগ জানান, স্থানীয় মাঠ থেকে আমার বাবা গরুর ঘাস সংগ্রহ করে বাড়ির পাশের বাঙ্গালী নদীর কল্যাণী খেয়াঘাট নামক স্থানে ধুয়ে পরিস্কার করছিলেন। এসময় হঠাৎ জ্ঞান হারিয়ে নদীর পানিতে পড়ে ডুবে যান। কিছুসময় পরই তাঁর লাশ পানিতে ভেসে উঠে। এরপর নদী পারাপারের জন্য খেয়াঘাটে আসা লোকজন পানিতে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করেন তারা। পরবর্তীতে আমরা পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ সনাক্ত করার পাশাপাশি বাসায় নিয়ে আসেন বলে জানান তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীর ঘাটে গরুর ঘাস ধুতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। একপর্যায়ে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

শেরপুরে ঘাস ধুতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত : ০৫:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১