০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বন্ধ মিলে দুর্বৃত্তদের হানা, লুট ২৫ লাখ টাকার মালামাল লুট

প্রায় আড়াই বছর ধরে বন্ধ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকার ন্যাশনাল জুট মিলটি। এক সময় দাপটের সাথে উৎপাদন করে থাকলেও বর্তমানে সেই জুট মিলটিতে একজন তত্ত্বাবধায়ক, ৮ জন নিরাপত্তা কর্মী ও একজন ইলেকট্রিশিয়ান ছাড়া আর কেউই নেই। স্থানীয় অনেক লোক এই জুট মিলে কর্মসংস্থানের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তারা অন্যত্র কাজ করছেন। কিন্তু বন্ধ থাকা মিলে চোখ পড়েছে দুর্বৃত্তদের। গভীর রাতে দেশীয় অস্ত্রে হানা দেয় ২০/২৫ জন মুখোশ পড়া একদল দুর্বৃত্তকারী। নৈশ প্রহরীদের হাত-পা-মুখ বেঁধে ও মারধর করে নিয়ে যায় জুট মিলের ভেতরে সংরক্ষিত ইলেকট্রিক ক্যাবল, ববিন ক্যারিয়া ও পুরাতন লোহা-লস্কর। এ সময় দুই নৈশ প্রহরীকে মেরে আহতও করা হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ন্যাশনাল জুট মিলের বর্তমান তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম মল্লিক।

জুট মিলের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম নৈশ প্রহরীদের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে মুখোশ পড়া ২০/২৫ জনে একদল দুর্বৃত্তকারী দেয়াল টপকে মিলে প্রবেশ করে। এ সময় মিলে কর্তব্যরত নৈশ প্রহরী ফরিদ, দেলোয়ার, ইব্রাহীম, নজরুল ও ইলেকট্রিশিয়ান মোতালেবকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে মিলের ভেতরে সংরক্ষিত ইলেকট্রিক ক্যাবল, ববিন ক্যারিয়া ও পুরাতন লোহা-লস্কর নিয়ে যায়। এতে প্রায় ২০/২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার বাধা দেওয়ায় দুই নৈশ প্রহরী ফরিদ ও দেলোয়ারকে বেশ মারধরও করে আহত করেছে তারা। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা করানো হয়।

তিনি আরো জানান, ঘটনার পর বেঁধে রাখা ইলেকট্রিশিয়ান মোতালেবকে ভোর ৫টার দিকে তাকে ফোন করে জানায়। পরে তিনি কারখানায় আসেন এবং বিষয়টি মিল মালিককে অবহিত করে। এ বিষয়ে মিল মালিকের পরামর্শে থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে কালীগঞ্জ থানা পুলিশ পরির্দশন করেছেন বলেও জানান তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনার কথা শুনেছি, তবে লিখিত কোন অভিযোগ পাইনি। তবে ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বন্ধ মিলে দুর্বৃত্তদের হানা, লুট ২৫ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত : ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১