০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ধনীদের তালিকায় নাম নেই ট্রাম্পের!

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের নাম ধনীদের তালিকায় নেই। বিগত ২৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ফোর্বসের ৪০০ ধনী আমেরিকানের তালিকা থেকে বাদ পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশিত হয়েছে বলে জানানো হয়েছে।

১৯৯৭-১৬ সাল পর্যন্ত মার্কিন ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকার ওপরের দিকেই ছিল ট্রাম্পের নাম। কিন্তু এবার নাম না থাকার পেছনে অন্যতম কারণ করোনাভাইরাস মহামারী। ট্রাম্প আনুমানিক ২.৫ বিলিয়ন ডলারের মালিক, যা এই বছর ফোর্বস এর সেরা ৪০০ তালিকায় থাকার জন্য ৪০০ মিলিয়ন ডলার কম।

মার্কিন এ আবাসন ব্যবসায়ী গত বছর ম্যাগাজিনে শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নাম্বারে ছিলেন। কিন্তু করোনার কারণে ট্রাম্পের আবাসন ব্যবসায় ধস নামায় প্রায় ৬০ কোটি ডলারের লোকসান হয় তার। এ কারণেই ধনীদের ক্লাবে এবার স্থান হয়নি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের আধিপত্য মূলত তার রিয়েল এস্টেট সাম্রাজ্যে। তবে মহামারী চলাকালীন এ খাতে ধস নেমেছে।

সূত্র: ফোবস ম্যাগাজিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ধনীদের তালিকায় নাম নেই ট্রাম্পের!

প্রকাশিত : ০৫:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১