সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর মিরপুরে গত ১২ অক্টোবর ২০২১ শ্যামলীবাগ এলাকায় অবস্থিত উত্তরা মটরস এর ডিলার “ইডেন আটো’স” নামক শো-রুমে একটি ডাকাত দল শো-রুমে প্রবেশ করে ম্যানেজার ওয়াদুদ সজীব এবং মটর টেকনিশিয়ান নুরনবী হাসান’কে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এ সময় ডাকাত দলের কিছু সদস্য শো-রুমের দোতলায় উঠে গ্লাস, কম্পিউটার, ল্যাপটপ এবং ক্যাশ ড্রয়ার ইত্যাদি ভাংচুর করে এবং ক্যাশ হতে ৫,৫০,০০০/- টাকা এবং ডেস্কটপ মনিটর নিয়ে ডাকাতি শেষে প্রস্থান করে। উক্ত ঘটনায় শো-রুমের মালিক পক্ষ হতে কে এম আবদুল খালেক, শেরেবাংলা নগর থানায় ঘটনার পরদিন একটি মামলা দায়ের করেন ।ডাকাতির ঘটনাটি ঢাকার অন্যতম প্রধান সড়ক ও জনবহুল এলাকায় সংগঠিত হওয়ায় স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ভীতির/ত্রাসের সঞ্চার করে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাবের ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গতকাল রাতে র্যাব সদর দপ্তর গোয়ন্দা শাখা ও র্যাব-২ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এবং ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের মূলহোতাসহ মোঃ জহিরুল ইসলাম,মোঃ জসিম উদ্দিন,মোঃ জাহিদুল ইসলাম শিকদার,মোঃ খায়রুল ভূঁইয়া,মোঃ রাকিব হাসান,মোঃ নয়নদেরকে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত ৪টি চাপাতি, শো-রুম থেকে লুন্ঠিত ১,৯৩,০০০ /- (এক লক্ষ তিরানব্বই হাজার টাকা) উদ্ধার এবং ডাকাতিকালে তাদের পরিহিত ০২টি গেঞ্জি এবং ০১টি লুঙ্গি জব্দ করা হয়। ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতরা তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বেশ কয়েক মাস যাবত একজন পলাতক তথাকথিত সন্ত্রাসীর নামে ইডেন অটোস নামক প্রতিষ্ঠানটি’তে চাঁদা দাবি করে আসছে। চাঁদা প্রদান না করলে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। এই চক্রের সদস্যরা হুমকি এবং ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করতে ব্যর্থ হয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠানটিতে ডাকাতি করার পরিকল্পনা করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























