০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

৩৫০ বিক্ষোভকারীকে মুক্তি দিলো পাকিস্তান

নিষিদ্ধ ঘোষিত ডানপন্থি দল ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) দলের ৩৫০ কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুক্তির খবর নিশ্চিত করেছেন। টানা চারদিন ধরে হাজার হাজার কর্মী দলটির প্রধানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে। সোমবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে মুরিদকে শহরের কাছে সোমবার প্রধান সড়কে শত শত টিএলপি বিক্ষোভকারী অবস্থান নেয়। এরই মধ্যে সরকার এবং দলটির নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আলোচনায় সরকারে পক্ষে নেতৃত্ব দেওয়া দলের প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত টিএলপির ৩৫০ জনকে মুক্তি দিয়েছি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে আমরা রাস্তাগুলো খুলে দেওয়ার অপেক্ষায় আছি।

এর আগে পাকিস্তানের ডানপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। লাহোরের পূর্বাঞ্চলীয় শহরে সংগঠিত হওয়া এই সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। এছাড়া বহু বিক্ষোভকারী এ ঘটনায় আহত হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র ও প্রত্যক্ষদর্শী।

পাকিস্তান তেহরিক-ই-লাব্বাইক পার্টির হাজার হাজার কর্মী রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে শুক্রবার (২২ অক্টোবর) তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। দলের শীর্ষ নেতার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করছিলেন তারা।

গত বছর সাদ রিজভীকে গ্রেফতার করে পাকিস্তান সরকার। সে সময় ফ্রান্সে মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর তিনি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৩৫০ বিক্ষোভকারীকে মুক্তি দিলো পাকিস্তান

প্রকাশিত : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১