০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ নিহত

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৭ অক্টোবর) দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।

পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ নিহত

প্রকাশিত : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১