০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

করাচিতে বিস্ফোরণ, নিহত চার আহত ছয়

পাকিস্তানের করাচিতে এক বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। শহরটির আবদুল্লাহ কলেজের পাশে একটি পেট্রল পাম্পে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ডিআইজি নাসির আফতাব।

তিনি বলেন, পাম্পটির ইলেক্ট্রিক রুমে এ বিস্ফোরণ ঘটেছে। অবস্থাদৃষ্টে ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আরেক পুলিশ কর্মকর্তা আইজুদ্দিন জানান, হতাহতদের মধ্যে এখনও পর্যন্ত তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

সূত্র: এএনআই, ডন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

করাচিতে বিস্ফোরণ, নিহত চার আহত ছয়

প্রকাশিত : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১