১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সন্তানসম্ভবা স্ত্রীকেও ঝাঁপসা দেখছেন রাকিব

সাতবর্গ পলাশ বিন আমির হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় নুরুল আমিন, মোহাম্মদ হানিফ, ইঞ্জিনিয়ার রাসেল, জহিরুল ইসলাম এর যৌথ উদ্যোগে রাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন এই কয়েকজন মহান মানুষ , রাকিব শেখের বয়স মাত্র ২৩ বছর। এ বয়সেই অন্ধকারে ভরে গেছে তার জীবন। এরই মধ্যে এক বছর হলো বিয়ে করেছেন। স্ত্রী চার মাসের সন্তানসম্ভবা। ঘরে সন্তান আসার খবরে খুশির জায়গায় কষ্টে ডুকরে ডুকরে কাঁদছেন রাকিব। কারণ সন্তানকে দুচোখ ভরে দেখা হবে না তার। ইতোমধ্যে বাম চোখের দৃষ্টি হারিয়েছেন রাকিব। এখন ভরসা শুধু ডান চোখ। সেটি দিয়েও নাকি এখন ঝাঁপসা দেখছেন তিনি। তার এই ডান চোখ অপারেশনের জন্য দরকার ৬০-৭০ হাজার টাকা তার এই দূরাবস্থায় পাশে দাঁড়িয়েছেন এই চার মানবিক ভাই।
আকুতি জানিয়ে রাকিব বলেন, বাম চোখে দ্রুত লেন্স না লাগালে নাকি ডান চোখটিও নষ্ট হয়ে যাবে। তখন পুরোপুরি হয়তো অন্ধ হয়ে যাব। আমার সন্তান এখনও তার মায়ের পেটে। জানি না সন্তানের চেহারা দেখার সৌভাগ্য আমার হবে কীনা? আমি আমার সন্তানকে দেখতে চাই। তাকে জড়িয়ে ধরতে চাই। কোনো হৃদয়বান মানুষ যদি আমাকে সহযোগিতা করতো তাহলে এক চোখে হলেও দুনিয়ার আলো দেখতে পেতাম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সন্তানসম্ভবা স্ত্রীকেও ঝাঁপসা দেখছেন রাকিব

প্রকাশিত : ০৬:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১