কোটি টাকার অবৈধ ওয়াকি-টকি ওয়্যারলেস আইফোন সেট সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার, ৩১ আক্টোবর র্যাব-১০ ও বিটিআরসি’র যৌথ সহযোগিতায় সায়দাবাদ,মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় বিপুল পরিমান ওয়াকি-টকি সেটের অবৈধ আমদানি, মজুত, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা, ইত্যাদি প্রতিহত করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অবৈধ ৩১৭ টি বিভিন্ন প্রকার ওয়াকি-টকি সেট, ১১৬ টি মোবাইল ও ৫,২৪৪ টি বিভিন্ন প্রকার একসেসরিস জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।বর্ণিত অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল সমূহ থেকে মোট ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম,মেহেদী হাসান, মোঃ সাদিক হাসান,মোঃ ফয়সাল তালিবুর রহমান ও মোঃ ফারুক হাসান বলে জানা যায়। যার মধ্যে আসামী মেহেদী হাসান,নিকট হতে ২২৪টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট,আসামী মোঃ ফারুক হাসান এর নিকট হতে ৩০টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট এবং পলাতক আসামী গোলাম মোহাম্মদ ফেরদৌস এর বাসা থেকে ৬৩টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আসামীগণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) মোতাবেক ওয়াকি-টকি ব্যবহারের জন্য কোন প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ করেনি। এছাড়াও একই আইনের ৫৭(৩) ধারা মোতাবেক ওয়াকি-টকি আমদানি করার পূর্বে বিটিআরসি হতে অনাপত্তি গ্রহণের বিধান থাকলেও আসামীগণ তা ভংগ করে অবৈধভাবে উক্ত ওয়াকি-টকিসমূহ আমদানি করেছে এবং প্রদর্শনপূর্বক বিক্রয় করেছেন। এক্ষেত্রে আসামীগণ চট্টগ্রামের কতিপয় ব্যক্তির মাধ্যমে বিদেশ হতে দীর্ঘ এক বছর যাবৎ লাইসেন্স ব্যতীত ওয়াকি-টকি সেট ও সরঞ্জমাদি অবৈধ পথে ক্রয়পূর্বক সংগ্রহ করে আসছিল।
আসামীগণ দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে সাধারন মানুষের নিকট কালো রঙের ওয়াকি-টকি সেট বিক্রয় করেছে যা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। উল্লেখ্য যে, এই ধরণের অবৈধ ওয়াকি-টকি সেট ব্যবহার করে অপরাধী চক্র ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দস্যুতা, চাঁদাবাজি, প্রতারণাসহ বহুবিধ অপরাধ করে থাকে।
আসামীগণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) ও ৫৭(৩) ধারা বিধান ভংগ করে অবৈধ পন্থায় ওয়াকি-টকি সেট ও সরঞ্জমাদি আমদানি, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা প্রদান করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান,এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান,অধিনায়ক র্যাব-১০।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























