রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৯৫,৩১,৫০০/- (এক কোটি পঁচানব্বই লক্ষ একত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৬৫,১০৫ (পঁয়ষট্টি হাজার একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১০ একটু চৌকস টিম।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,মোঃ আইয়ুব (৩৫)আব্দুস শুক্কুর (৫৪)মোঃ আমির হোসেন (৬৫)গোপন সংবাদের ভিত্তিতে একদল সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী জেলা হতে পানের ডালায় করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে অদ্য ১৪ নভেম্বর-২১ ইং তারিখে উক্ত এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পান ব্যবসায়ী ছদ্মবেশধারী ৪/৫ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা উল্লিখিত ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে তাদের সাথে থাকা পানের ডালা তল্লাশি করে পানের ভাজে ভাজে ৩২৬টি প্যাকেটে সর্বমোট ৬৫,১০৫ (পঁয়ষট্টি হাজার একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের নামে দেশের বিভিন্ন থানায় একাদিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























