০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রকাশ্যে বৈজ্ঞানিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার মূল আসামীসহ গ্রেফতার-২

  • মাসুদ রানাঃ
  • প্রকাশিত : ০৫:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • 64

গত ১১ নভেম্বর-২১ তারিখে শ্যামলীর হলি লেন গলিতে দুর্বৃত্তরা গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ (৭২)’কে নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট বোন ফেরদৌস সুলতানা (৫৯) রাজধানীর আদাবর থানায় অজ্ঞাত পরিচয় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত নির্মম ঘটনাটি সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হলে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনবহুল রাস্তায় প্রকাশ্যে নৃশংস হত্যাকান্ডটি ব্যাপক সমালোচিত হয়।বর্ণিত ঘটনার ছায়া তদন্ত শুরু করে,সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-২ এর অভিযানে গত ১৪ নভেম্বর ২০২১ তারিখ রাতে রাজধানীর গাবতলী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উক্ত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী,মোঃ জাকির হোসেন ও মোঃ সাইফুল (২৬)’কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে আসামীগণ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রকাশ্যে বৈজ্ঞানিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার মূল আসামীসহ গ্রেফতার-২

প্রকাশিত : ০৫:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১