০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

৫৬টি মেশিনসহ ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস

কুমিল্লার মুরাদনগরে ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপি অভিযান পরিচালনা করেন স্থানীয় প্রশাসন। এসময় ৫৬টি মাটি কাটার ড্রেজার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ ধংস করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃষি জমি কিনে তাতে ড্রেজার মেশিন স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি উত্তোলন করে বিক্রয় করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মেশিন জব্দ ও জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। কিন্তু তাতেও সুফল আসছিল না। মেশিন জব্দের কিছুদিন না যেতেই ওইসব ব্যবসায়ীরা নতুন মেশিন কিনে মাটি কাটার ব্যবসা পুনরায় পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন দিনব্যাপী অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান চালান। আজকের অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন ও ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

৫৬টি মেশিনসহ ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস

প্রকাশিত : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১