বগুড়া সদর থানার ক্লুলেস হত্যা মামলা এর রহস্য উদঘাটন সহ মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ মোস্তফা’কে গ্রেফতার করলো পিবিআই, বগুড়া জেলা।
আসামী মোঃ মোস্তফা’কে নিলফামারী জেলাধীন ডিমলা থানার ডালিয়া-২ নামক বাজারের রাস্তার উপর হতে ২৯ নম্ভেবর ২১ ইং তারিখে মধ্যরাতে গ্রেফতার করা হয়।
অত্র মামলার মৃত শমসের আলী (৫২), পিতা-মৃত নহর উদ্দিন, সাং-ছাতুনামা, থানা-ডিমলা, জেলা-নীলফামারী সহ গ্রেফতারকৃত আসামী মোস্তফা এক সাথে দীর্ঘ দিন যাবৎ বগুড়া শহরের বিভিন্ন স্থানে দিন মুজুরের কাজ করত। তারা বগুড়ায় এসে মাটিডালী ঠান্ডুর স-মিলে রাতে ঘুমাইত এবং দিনের বেলায় মানুষের বাড়ীতে কাজ করত।শমসের এর ছোট ভাই সিরাজুল ইসলাম মাটিঢালী গ্রামস্থ হাই স্কুলের পিছনে জনৈক মজনুর বাড়ীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে এবং বগুড়া শহরে রিক্সা চালায়। গত ২৮ জুন ২১ ইং তারিখে সকাল আনুমানিক ০৯. ঘটিকায় ডিসিস্ড শমসের ও আসামী মোস্তফা দিনমুজুরী কাজের উদ্দেশ্যে শাখারিয়া কবিরাজপাড়া নামক গ্রামে রওনা করে। এরপর হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল নম্বরে তে তার আত্মীয়-স্বজন কল করলে বন্ধ পায়। পরের দিন অর্থ্যাৎ ২৯ জুন ২১ ইং তারিখ বিকালে ঘটিকায় বগুড়া সদর থানাধীন হোটেল মম ইন পার্কের পিছনে করতোয়া নদীর পূর্ব কিনারে জনৈক জলিলের ইউক্যালিপটাস বাগানের পশ্চিম পাশে করতোয়া নদীর ধারে ডিসিস্ড এর মৃতদেহ পাওয়া যায়। উক্ত ঘটনায় উক্ত ঘটনায় ডিসিস্ড শমসের আলী এর ছোট ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বগুড়া সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করাকালীন পিবিআই, বগুড়া জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ সুপার পিবিআই বগুড়া জেলা এর হাওলা মতে পিবিআই বগুড়া জেলায় কর্মরত এসআই (নিঃ) মোঃ জাকারিয়া বিধি মোতাবেক মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেন। পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও পিবিআই বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ জাকারিয়া সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ মোস্তফা’কে নিলফামারী থেকে গ্রেফতার করে।
অতঃপর বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে সোর্পদ করে হত্যা মামলা দায়ের করে আদালতে সর্পদ করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























