১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন ৪৮ জন

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৯:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • 119

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৮ জন। তাদের ৪৭ জনই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। চতুর্থ ধাপে ৪৮ জন চেয়ারম্যানসহ ২৯৫ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। সোমবার ছিলো এই ধাপের প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর এ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য নয় হাজার ৫১৩ জন ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬ জন।

এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। সে তুলনায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া চেয়ারম্যানের সংখ্যা কম।

এ ধাপে চেয়ারম্যান পদে চার হাজার ৭০৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৭৮১ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন তিন হাজার ৮১৪ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৮ জন বাদে)। একইভাবে সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছিলেন নয় হাজার ৮২২ জন। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ১৮৭ জন। মাঠে রয়েছেন নয় হাজার ৫১৩ জন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়। একইভাবে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩০ হাজার ১০৬ জন। এ পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩২ হাজার ৪৯৫ জন।

ট্যাগ :
জনপ্রিয়

বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন ৪৮ জন

প্রকাশিত : ০৯:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১