০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত নিহত

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন। আর যিনি বেঁচে আছেন, তাঁর অবস্থা গুরুতর। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে তামিলনাড়ুর নীলগিরি হিলস এলাকায় কপ্টারটি বিধ্বস্ত হয়। এই কপ্টারের ১৪ আরোহীর ১৩ জনের মৃত্যু হয়েছে। বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন।

কপ্টারটিতে যে ১৪ জন ছিলেন, তার মধ্যে ৫ জন ক্রু এবং বাকি ৯ জন যাত্রী। কপ্টারটির মডেল এমআই-১৭ভি৫। এটি দেশটির বিমানবাহিনীর হেলিকপ্টার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত নিহত

প্রকাশিত : ০৮:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১