০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে মানবিক সহায়তা দিবে বাংলাদেশ

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আফাগানিস্তানে অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মানবিক সহায়তার আওতায় দেশটিতে খাবার ও ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

সোমবার (২০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়। পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে মাসুদ বিন মোমেন বলেন, আফগানিস্তানে অংশগ্রহণমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নির্বিঘ্নে চলবে। যার মধ্য দিয়ে সেদেশের সর্বস্তরের মানুষ দেশের সংস্কার ও আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দেশটির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে। এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। তিনি জরুরি অধিবেশন আহ্বানের জন্য ওআইসির ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আফগানিস্তানের জনগণের সহায়তার জন্য জোট ও জোটের বাইরে সহযোগিতা বাড়াতে নেতাদের প্রতি আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

আফগানিস্তানে মানবিক সহায়তা দিবে বাংলাদেশ

প্রকাশিত : ০১:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১