সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের বাড়ির রিহান(৮)নামে এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্বলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের। এ ঘটনায় অভিযুক্ত তাহিরপুর উপজেলার তৌহিদ (২৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় মেম্বার ইমামুল মিয়া বলেন, আমি বেশি কিছু জানিনা, তবে গ্রামে গিয়ে জানতে পারি আটক তৌহিদ বৃহস্পতিবার বোনের বাড়িতে আসে তবে তৌহিদ মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করতো, জানতে পারি যেদিন জামালগঞ্জ আসে সে ১০০ টাকা দিয়ে একটি দা কিনে কারণ সে রোজ স্বপ্ন দেখে তাকে কেউ দা দিয়ে কুপাচ্ছে, সেটা নিয়ে সে ভীত ও আতঙ্কিত ছিল যার কারণে আজ সকালে সে একই স্বপ্ন দেখে ঘুম ভেঙে আসামির বোনের স্বামীর বাড়ির এক আত্মীয় ৮ বছরের শিশু রিহানকে সামনে পেয়েই দা বের করে কুপাতে শুরু করে। শিশুর চিৎকার শুনে পরে স্থানীয়রা আসলে শিশুটির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। ওই সময়ই স্থানীয়রা ওই যুবককেও আটক করে রাখে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবো তবে ঘটনাটি সত্য।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















