০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

শিমরাইলমোড়ে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদের আভিযান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে উভয় পাশের প্রায় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ও থানা পুলিশ। মহাসড়ক ঘেঁষে ও পথচারীদের চলাচলের পথ বন্ধ করে অবৈধ দোকানপাট গড়ে তোলার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি হওয়ায় এবং দোকান থেকে চাঁদাবাজি বন্ধে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে । গত সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে ৩ট পর্যন্ত একটানা চলে উচ্ছেদ আভিযান কার্যক্রম। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সওজের ভেকু দিয়ে মহাসড়ক ঘেঁষে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায় এবং স্থানীয় লোকজনের অভিযোগ শিমরাইলমোড়ে মহাসড়ক ঘেঁষে ও পথচারীদের চলাচলের পথ বন্ধ করে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ মশিউর আলম দীর্ঘ প্রায় ৩ মাস হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি মহাসড়ক ঘেঁষে ও পথচারীদের চলাচলের পথে অবৈধ দোকানপাট বসা। অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে টিআই মশিউর আলমের বিরুদ্ধে হকাররা উচ্ছেদ না করার জন্য বিক্ষোভ পর্যন্ত করেছে। এমনকি হকার নেতা সেলিমকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ বাদী হয়ে হকারদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করেছে তবুও বন্ধ হয়নি অবৈধ দোকানপাট। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান বলেন, জনসাধারন ও যানবাহন চলাচলের সমস্যার কারণে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শিমরাইলমোড়ে অবৈধ কোন দোকানপাট বসতে দেওয়া হবেনা। উলে­খ্য শিমরাইলমোড়ে সহ্রসাধিক অবৈধ দোকানপাট বসিয়ে প্রতি মাসে মেটা আংকের চাঁদা তোলার অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মাসের পর মাস বছরের পর বছর শিমরাইলমোড়ের সহ্রসাধিক ফুটপাতের দোকানপাট থেকে প্রতিমাসে চাঁদা উত্তোলন করছে একটি চাঁদাবাজ চক্র। ওই চাঁদাবাজ চক্রের কয়েকজন একাধিকবার গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিনে বের হয়ে ফের চাঁদাবাজিতে মেতে উঠে। বন্ধ হয়নি তাদের ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা উত্তোলন ।পুলিশ উচ্ছেদ করে গেলেই আবার ফুটপাত দখলে নিয়ে দোকান বসায় হকাররা। কিন্তু বছরের পর বছর ধরে চলছে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও বসা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শিমরাইলমোড়ে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদের আভিযান

প্রকাশিত : ০৬:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১