০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের অবস্থা ভয়াবহ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১১ দফা বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে।

তিনি বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। আমরা সেদিকে যেতে চাই না, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহাত সাইফুল

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২