০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

অসুস্থ পরীমনি, সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আজ মঙ্গলবার এ আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহাবুবুল হাসান।

পিপি মাহাবুবুল হাসান বলেন, পরীমনি অসুস্থ। তিনি অন্তঃসত্ত্বা। জ্বরে আক্রান্ত। এসব কারণ উল্লেখ করে সময় চেয়ে পরীমনির আইনজীবী আবেদন করেন। আবার মামলার বাদী র‍্যাব-১–এর ডিএডি মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। জামিনে থাকা এ দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাজধানীর গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার দুই মাসের মাথায় গত বছরের ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।

পুলিশের দেওয়া অভিযোগপত্র গত বছরের ১৫ নভেম্বর আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। মামলার দুই আসামি আশরাফুল ও কবিরের মাধ্যমে পরীমনি বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমনি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

অসুস্থ পরীমনি, সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রকাশিত : ০৪:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২