র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার মধুখালী এলাকা থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানান, ফরিদপুর র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেন্সিডিল এর একটি চালান নিয়ে প্রাইভেট কার যোগে মাগুরা-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫/০২/২০২২ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাসস্ট্যান্ড এর অনুমান ২০০ গজ দক্ষিনে বোয়ালমারী থানা রোডে মাঝকান্দি গ্রামীন ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ১। মিঠু(২৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-চুমুরদী, থানা-ভাংগা, ০২। মোঃ নুর ইসলাম(২০), পিতা-মৃত জলিল শেখ, সাং-কানাইপুর, থানা-কোতয়ালী, উভয় জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করেন। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৬২৮ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৫টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার যোগে ফেন্সিডিল সরবরাহ করে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























