০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আশুগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় ভবন মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা!

আশুগঞ্জে পাঁচতলা ভবনের অগ্নিকান্ডে পাঁচ জন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে অগ্নিদগ্ধ নিহত মকবুলে মা হেলানা বেগম। বুধবার (২ মার্চ) দুপুরে নিহত মকবুলের মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় আলাই মিয়া মোল্লা ভবনের মালিক আলাই মোল্লাসহ ৫ জনের নাম উল্লেখ্য করে তাদের বিরোদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার বাকি চার আসামি হলেন- আলাই মিয়া মোল্লার স্ত্রী সালমা আক্তার, দুই ছেলে মাহফুজ ও আলম এবং ভবনের দারোয়ান কবির মিয়া। হত্যা মামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীদের আইনের আওতায় আনতে ও প্রকৃত ঘটনা উৎঘাটনে আমরা কাজ করছিউল্লেখ্য, ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আলাই মোল্লা ভবনের নিচ তলায় মকবুলের ভাড়া বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। এতে মকবুল মিয়া, মকবুলের গর্ভবতী স্ত্রী রেখা, বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের অগ্নিদগ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যায় ছোট ছেলে জয়। ঘটনার পরদিন বুধবার ২৩ ফেব্রুয়ারি বিকেলে মকবুল মিয়া মারা যান। স্বামী মারা যাওয়ার একদিন পর গত বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি রাজধানীতে আইসিইউতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রেখা একটি মৃত সন্তান প্রসব করেন।গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মকবুলের বড় ছেলে জয়। সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে নিহত মকবুলের স্ত্রী রেখা বেগম আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর ফলে মকবুলের পুরো পরিবারটি নিঃশেস হয়ে যায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আশুগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় ভবন মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা!

প্রকাশিত : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২