০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

‘ইউক্রেনে মসজিদে রুশ বাহিনীর গোলাবর্ষণ’

আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে এক মসজিদের ওপর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

দেশটির দাবি, ওই মসজিদে ৮০ জন বেসামরিক লোক আশ্রয় নিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় লিখেছে, ‘রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে আছে।’

তুরস্কে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, মসজিদে আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ তুর্কি নাগরিকের একটি দল রয়েছে।
দূতাবাসের একজন মুখপাত্র মেয়রের তথ্যের বরাত দিয়ে বলেছেন, তারা আজভ সাগরে ঘেরা বন্দরে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পেতে অন্যান্যদের সঙ্গে মসজিদে আশ্রয় নেন।

তিনি বলেন, ‘মারিউপোলে সত্যিই বড় ধরনের যোগাযোগ সমস্যা রয়েছে এবং তাদের কাছে পৌঁছানোর কোনো সুযোগ নেই।’ তথ্যসূত্র টাইমস অব ইসরায়েল, এনডিটিভি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

‘ইউক্রেনে মসজিদে রুশ বাহিনীর গোলাবর্ষণ’

প্রকাশিত : ০৫:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২