১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাঁচা-মরার ম্যাচে ব্যর্থ রোনালদো

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাবটি। বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউ। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

আগের ম্যাচের হ্যাটট্রিকের সুখস্মৃতি নিয়ে গতরাতে ঘরের মাঠে নেমেছিলেন রোনালদো। তবে ম্যানইউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। অ্যাতলেতিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে গোলে কোনো শটই নিতে পারেননি সিআরসেভেন। মাদ্রিদে প্রথম লেগেও রোনালদো ছিলেন গোলশূন্য। অথচ এই অ্যাতলেতিকোই ছিল রোনালদোর প্রিয় প্রতিপক্ষ।

চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম রোনালদোর দলের বিপক্ষে জয় পেলেন অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। আগে পাঁচবার রোনালদোদের বিপক্ষে হারের রেকর্ড রয়েছে সিমিওনের। ইতালি ছেড়ে রোনালদো ইংল্যান্ডে আসার পর থেকেই খুব কঠিন সময় পার করছেন। গতরাতের হারের পর অবস্থা আরো শোচনীয় হলো।

রিয়াল মাদ্রিদের কাছে হেরে মেসি-নেইমারদের পিএসজি বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। এবার মাদ্রিদেরই আরেক দলের কাছে রোনালদোরও হলো একই পরিণতি। ফলে মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে ও হালান্ডদের মতো তারকাদের এবারের আসরে আর দেখা যাবে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বাঁচা-মরার ম্যাচে ব্যর্থ রোনালদো

প্রকাশিত : ০৮:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২