০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

আইপিএলে তাসকিনকে চাইল গম্ভীর, তাসকিনের ‘না’

লখনৌ সুপার জায়ান্ট বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চায় বলে বিসিবির কাছে ফোন করেছিলেন দলটির মেন্টর এবং ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। মূলতঃ ইংলিশ পেসার মার্ক উড ইনজুরির কারণে ছিটকে পড়ার কারণেই সে স্থান পূরণ করতে পেসারের খোঁজে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

তাসকিনকে চেয়ে গৌতম গম্ভীরের ফোনের পর এটাই আজ বাংলাদেশের টক অব দ্য ক্রিকেট। আইপিএলে সুযোগ পেলে তাসকিন খেলতে যাবেন কি না, কিংবা বিসিবিও এ ব্যাপারে তাকে অনুমতি দেবে কি না, তা নিয়েই যত জ্বল্পনা-কল্পনা। যদিও দুপুরের আগে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, তাসকিনকে এই মুহূর্তে আইপিএল খেলার জন্য এনওসি দেয়া হবে না।

এরই মধ্যে তাসকিন এবং সাকিব আল হাসানের ইস্যু নিয়ে আজ বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি জানিয়েছেন, তাসকিনের সঙ্গে আইপিএল বিষয়ক কথা হয়েছে বিসিবির। তারা তাসকিনকে সবই জানিয়েছেন এবং বলে দিয়েছেন, এ মুহূর্তে জাতীয় দলের সঙ্গেই তাকে সবচেয়ে বেশি দরকার। এ সময় তাসকিনও জানিয়ে দিয়েছেন, আইপিএলে সুযোগ পেলেও তিনি খেলতে যাবেন না। জাতীয় দলের সঙ্গেই থাকবেন।

জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ন্যাশনাল কমিটমেন্টকে বড় করে দেখছে। সে আমাদের জানিয়ে দিয়েছে সে আইপিএলে খেলতে যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

বিসিবিও চায় না তাসকিন এই মুহূর্তে আইপিএলে খেলতে যাক। জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে লখনৌ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল; কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে এবং একটা ওয়ানডে বাকি আছে। তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’

জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে বড়। জালাল ইউনুস বলেন, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর তুলনা হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে আসার পর শ্রীলঙ্কা সিরিজের ফাঁকে যদি সুযোগ দেয়া হয় তাহলে হয়তো আইপিএলে যেতে পারে তাসকিন। তবে সেটা হবে কি না সন্দেহ রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে আসার পর বাংলাদেশের তোড়জোড় শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। সুতরাং, তাসকিনের যে আইপিএলে খেলা হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

আইপিএলে তাসকিনকে চাইল গম্ভীর, তাসকিনের ‘না’

প্রকাশিত : ০৭:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২