০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ইতিহাস গড়ার লক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের। এবার প্রথম ওয়ানডে জিতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে টাইগাররা। এবার সিরিজ জিতে আরেকটি ইতিহাসের হাতছানি।

বোলাররা অর্ধেক কাজ সেরে রেখেছেন। বিশেষ করে তাসকিন আহমেদ তো বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন, একাই নিয়েছেন ৫ উইকেট।

তার এমন বোলিংয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৭ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ বাংলাদেশের সিরিজ জিততে দরকার ১৫৫ রান।

সিরিজে এখন ১-১ সমতা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে তুলবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ইতিহাস গড়ার লক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২