০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ডিইউজের সভাপতি সোহেল হায়দার, সম্পাদক আক্তার হোসেন

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • 100

সভাপতি সোহেল, সম্পাদক আক্তার

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিবার্চনে ২০২২-২৩ মেয়াদে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ২০টি বুথ ও দুটি ব্যালটে ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৬টার পর শুরু হয় ভোটগণনা। এবার ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭১ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮ জন।

এছাড়া নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভীন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পদে মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ, রেহানা পারভীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

ডিইউজের সভাপতি সোহেল হায়দার, সম্পাদক আক্তার হোসেন

প্রকাশিত : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২