০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সরাইলে মাছের সাথে এ কেমন শত্রুতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পুকুরে বিষ প্রয়োগ করে পোনামাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দিবাগত গভীর রাত উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডা পূর্ব পাড়া এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দা বাবরু মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া দীর্ঘ দিন যাবৎ মৎস্য চাষ করে আসছেন। তার মৎস্য প্রকল্পের পুকুর গুলোতে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। মমিন মিয়া জানান, আনুমানিক ৬০ হাজার মাছের পোনা বিষ প্রয়োগ করে কে বা কারা যেন মেরে ফেলেছে বলে জানান তিনি।

মৎস্য চাষী মমিন বলেন, রাতের বিভিন্ন সময়ে পুকুরের মাছ পাহারা দিয়ে থাকি। বুধবার দিবাগত মধ্য রাতে আমি পুকুরে এসে মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখতে পাই। তিনি আরো বলেন তার ৩ টি পুকুরের সব পোনা মাছ এই পুকুরে রাখা হয়েছিল।

মমিনের স্ত্রী নাঈমা আক্তার সুমা বলেন, তাদের সাথে শত্রুতা করে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা জানেন না। তার স্বামী নিঃস্ব হয়ে গেছে, সুমা এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক সহযোগিতার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মমিনের ভগ্নিপতি মোঃফিরোজ মিয়া ও ভাগিনা মোঃ বাবুল মিয়া সহ স্থানীয় বাসিন্দারা জানায়, মাছ নিধনের ঘটনাটি পুর্ব শত্রুতার ফলে হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। তবে কে বা কারা করেছে কেউ তা দেখেনি।

এ ব্যাপারে সরাইল উপজেলা মৎস্য ও প্রানীসম্পদ দপ্তরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ক্ষতিগ্রস্ত মৎস্যজীবিকে সুযোগ সাপেক্ষে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সরাইলে মাছের সাথে এ কেমন শত্রুতা

প্রকাশিত : ০৫:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২