হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে বাহুবল গ্রামে অবস্থিত হামিদিয়া এতিম দুঃস্থ নিবাস ও তাহফিযুল কোরআন একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাহুবলের কৃতিসন্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব আল ইমরান সোহাগ, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, হামিদিয়া এতিম দুঃস্থ নিবাস এর পরিচালক ও বাহুবল অনার্স কলেজর প্রভাষক মোহাম্মদ আব্দুর রকিব, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ ও আব্দুল ওয়াদুদ চৌধুরী,বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, নদী ব্রিকস এর স্বত্বাধিকারী নুরুল হুদা চৌধুরী শাহীন ও সেলিম আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ আব্দুল হক সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে মধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন এতিম শিশুরা।মোনাজাত পরিচালনা করেন বাহুবল গ্রাম মসজিদের ইমাম মুফতী মুবাশ্বির আহমেদ।
০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বাহুবলে হামিদিয়া এতিম দুঃস্থ নিবাস ও তাহফিযুল কোরআন একাডেমির ইফতার মাহফিল
-
সৈয়দ আব্দুল মান্নান , বাহুবল - প্রকাশিত : ০৯:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- 124
ট্যাগ :
জনপ্রিয়




















