ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং সদর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নারী সহ তিনজন গুরুতর আহত হয়েছে। একই ইউনিয়নের বাঁশিল এলাকায় বৃস্পতিবার সকালে উক্ত হামলার ঘটনা ঘটে।
আহতদের ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুহু মিয়া (৪০) বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ১) আশিক আমিন খান (২৫) পিতা শিহাব আমিন খান (২) মোহন মিয়া, (৩২)পিতা মৃত নুরু মিয়া (৩) সোহেল মিয়া (৩৭) মিতা মৃত দিলু মেস্তরী (৪) জাহিদ হাসান বাবু (২৫) পিতা মৃত মফিজ উদ্দিন (৫) হারুন (৩৬) পিতা মোঃ হেলাল মিয়া, এছাড়াও আরো অজ্ঞাত নামা ৬ থেকে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয় এবং মামলায় উল্লেখিত ঘটনার বিবরন থেকে জানা যায়, নুহু মিয়ার সাথে মামলায় উল্লেখিত বিবাদী গণের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। যার পরিপ্রেক্ষিতে নুহু মিয়ার স্ত্রী মনি মালা সরকার (বাউল শিল্পী) কে বিভিন্ন সময় বিবাদীগন ভয়-ভীতি এবং হুমকি প্রদান করতো। ৫ই মে বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে সকল বিবাদী সহ অজ্ঞাত নামা ৬ থেকে ৭ জন পূর্ব পরিকল্পিতভাবে হাতে চাপাতি, দা, রড, শাবোল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দিকে আসতে থাকে। এসময় ১নং বিবাদী আশিক আমিন খান নুহু মিয়ার স্ত্রী বাউল শিল্পীর নাম দরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদান করে এবং দাঁড়ায়তে বলে, না দাঁড়ালে গুলি করে দিবে। ভয়ে এক পর্যায়ে মনি মালা সরকার দৌড়ে বাড়িতে প্রবেশ করার মুহূর্তে ১ নং বিবাদী আশিক আমিন খান ফাঁকা গুলি করে বাড়িতে প্রবেশ করে, চাপাতি দিয়ে কুপিয়ে মাথার বাম পাশ্বে রক্তাক্ত গুরুতর জখম করে। এসময় মামলায় উল্লেখিত অন্যান্য বিবাদী গণ লোহার রড দিয়ে মনি মালা সরকারের নাক, বাম হাতের উপর সজোরে আঘাত করে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। মনি মালা সরকারের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং বাড়িঘর ভাঙচুর করে। স্থানীয়রা মনি মালা সরকার কে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আঘাত গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে মামলার বাদী নুহুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, উক্ত হামলার ঘটনার সময় ১ নং বিবাদীর বাবা ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খান কে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি বরং একপর্যায়ে তিনি ফোন বন্ধ করে দিয়েছেন। পূর্বেও আশিক আমিন খানের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে নিরুপায় ছিলাম।
এ বিষয়ে ৬ নং ভালুকা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সঠিক না, সাজানো এবং সম্পন্ন বানোয়াট। মনি মালা সরকারের স্বামী তার স্ত্রীকে নিজেই লাথি দেয় এবং কাঁঠাল গাছের সঙ্গে আঘাতে তার মাথা ফেটে যায়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের ধরার জন্য চেষ্টা করছি, অতি শীঘ্রই আসামীদের আটক করা হবে বলে জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















