০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ- এর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জাসদ নেতা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাধারণ আসনের সাদা প্যানেলের প্রার্থী ছিলেন।

শনিবার গোপালগঞ্জ বার স‌মি‌তি অফিসে নির্বাচনী সভা চলাকালে হৃদরো‌গে আক্রান্ত হন জিকরুল আহমেদ। প‌রে তা‌কে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ জিকরুল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগরে ১৯৫১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন।

তিনি ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন জাসদের এই নেতা।
তিনি বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ- এর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত : ০৪:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২