বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা। প্রতি বছর বৈশাখ এলেই যেন বাঙালিরা প্রাণ ফিরে পায়। ঘরে ঘরে নতুন ধান তোলার ধুম পড়ে যায় । নানান জাতের পিঠা পুলী তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে গৃহিনীরা। দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় বৈশাখী মেলার। এই বৈশাখী মেলা যেন বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য কে ধারণ করে । তেমনি করে জামালপুর পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে ।
সোমবার বিকালে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে শহরের জেলা স্কুল সংলগ্ন মাঠে বেলুন ও পায়ড়া উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ। মেলায় বিভিন্ন ধরনের প্রসাধনী ও খাবারের স্টল এবং ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে । প্রতি দিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে মেলায়।




















