০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সরিষাবাড়ীতে  ট্রেনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী আলী হাসান(৩৫) ও সুলতান মিয়া (৩৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশন থেকে ছেড়ে যাওয়া বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনগামী ট্রেনটি পথিমধ্যে সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া জামতলী এলাকায় রেল লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। 
   নিহত আলী হাসান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মোনাকষা হাট পচিল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের মিটার টেষ্টিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অপর জন স্থানীয় ইলেকট্রিক শিয়ান সুলতান মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বিল পাড় গ্রামের মজিবর রহমান এর ছেলে। তারা দুজনে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ডোয়াইল ইউনিয়নে মিটার রিডিং সংগ্রহ করতে যাওয়ার সময় সাতপোয়া জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নুসরাত জামান তাদেরকে মৃত ঘোষণা করেন।
কামরুল ইসলাম
ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সরিষাবাড়ীতে  ট্রেনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২