০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মঙ্গলবার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে (৯ম ব্যাচ) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে (৯ম ব্যাচ) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ডিপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার। অনুষ্ঠানে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য এবং জিয়া হার্ট ফাউন্ডেশন এর যুগ্ন সম্পাদক আবু তাহের আবু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য এবং জিয়া হার্ট ফাউন্ডেশন এর কোষাধক্ষ্য আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সুধা রঞ্জন রায়। অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই নার্সিং পেশা একটি মহৎ পেশা এই পেশায় যারা নিয়োজিত তারা গর্বিত মায়ের সন্তান। কারন তাদের এই সেবায় অনেক মুমূর্ষু রোগীকে  সুস্থ হতে সহযোগিতা করে থাকে। ডাক্তারের দেয়া ঔষুধগুলোর পাশাপাশি তাদের অমায়িক ব্যবহার এবং সুদক্ষ সেবার প্রচেষ্টায় রোগী সুস্থ হওয়ার জন্য একটি অনন্য ভূমিকা পালন করে থাকে এজন্য এই সেবাটি কে একটি মহৎ সেবা বলা হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব মোঃ শাহজাহান আলী, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ০৬:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২