০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে তেল মজুদের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পৌর শহরের ষোলঘর পয়েন্টের একটি দোকানে অভিযান চালিয়ে ৫শ লিটার সয়াবিন তেল আটক করেছে।
শনিবার (১৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শফিকুল ইসলাম।
বাজারে কৃত্রিম সংকট তৈরী করে ঈদের পূর্বে কেনা সয়াবিন তেলের গায়ে মূল্য মুছে দিয়ে উচ্চ মূল্যে বিক্রি করে সাবেরীন ষ্টোর। পরে তারা দাবি করে সামান্য তেল ছাড়া আর কোনও সয়াবিন তেল নেই পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের সন্দেহ হলে ঐ দোকানের গোডাউন তল্লাশি করা হয়। সেখানে মজুদ পাওয়া ৫শ লিটার তেল। উভয় অপরাধের জন্য ভোক্তা অধিকার আইনে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত ভোজ্য তেল ন্যায্য মূল্য ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
উল্লেখ্য গত ১২,১৩মে জেলার  দোয়ারাবাজার উপজেলায় ৬ প্রতিষ্ঠান থেকে ৮ হাজার লিটার ও বিশ্বম্ভরপুর
উপজেলার চিনাকান্দি বাজারে অভিযান চালিয়ে ১ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন: ড.খন্দকার মারুফ হোসেন

সুনামগঞ্জে তেল মজুদের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৮:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২