০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি প্রদানে সংবাদ সম্মেলন

 গাজীপুরে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের তান্ডব-২৪ ঘন্টা পরও অধরা  শিরোনামে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের গাছার ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল।

রোববার দুপুরে তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম দুলাল বলেন, গত ১৪ই মে ২০২২ইং রোজ শনিবার দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতায় ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তৃতীয় পাতায় প্রকাশিত সংবাদ “গাজীপুরে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের তান্ডব-২৪ ঘন্টা পরও অধরা” শিরোনামে প্রকাশিত সংবাদে ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল ও তার ছোট ছেলে সাব্বির ইসলাম রাজের কিশোর গ্যাং এর সাথে সম্পৃক্ততা আছে উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

আমি ও আমার ছেলে কোনরকম কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি বা অন্যান্য কোন অপরাধের সাথে জড়িত নই। একটি কুচক্রী মহল আমাকে ও আমার ছেলেকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। আমি এই মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানাই। উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন: ড.খন্দকার মারুফ হোসেন

গাজীপুরে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি প্রদানে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২