হবিগঞ্জের বাহুবল উপজেলায়জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক ( অনুর্ধ্ব- ১৭ ) টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। ১৫ মে বিকেল ৩ টায় স্হানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া , নবাগত সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ সহ কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় বাহুবল সদর ইউনিয়ন বনাম মিরপুর ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করে। এ খেলায় মিরপুর ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে।
০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বাহুবলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন
-
বাহুবল প্রতিনিধি - প্রকাশিত : ১০:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- 110
ট্যাগ :
জনপ্রিয়




















