০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টঙ্গীতে আনন্দ র‌্যালি করেছে যুবলীগ। আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলর উদ্যোগে টঙ্গীর নিউ মেঘনা টেক্সাইলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ঢাক ময়মনসিংহ মহাসড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে টঙ্গী সরকারি কলেজ সামনে গিয়ে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহম্মেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, মহানগরের আহ্বায়ক সদস্য কাইয়ূম সরকার, আমান উদ্দিন সরকার প্রমুখ।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের ব্যানারে দিনভর নানা কর্মসূচির আয়োজন করে মহানগর যুবলীগ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন: ড.খন্দকার মারুফ হোসেন

গাজীপুরে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত : ০৭:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২