০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া সেই অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে অস্ত্রসহ রানা নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা এসে ওই তরুণকে আটক করে নিয়ে যায়।

আটক রানা সদর উপজেলার নারায়ানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

স্থানীয়দের হাতে আটকের পর রানা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে পাটকেলঘাটা এলাকার বাসিন্দা (বর্তমানে ভোমরা এলাকায় বসবাস করেন) আজহারুল ইসলাম, ইমরান ও জুলফিকার অস্ত্রটি তার কাছে দিয়েছে। অস্ত্রটি শহরের লেকভিউ এলাকায় একটি মাছের ঘেরে পৌঁছে দেওয়ার কথা ছিল।

রানা বলেন, অস্ত্রটি সেখানে পৌঁছে দেওয়ার বিনিময়ে তারা আমাকে এক হাজার টাকা দিয়েছে। অস্ত্রটি বিএসএফের কাছ থেকে ছিনতাই করা তা আমি জানতাম না।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদের সঙ্গে একাধিববার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে ১০ মে বিএসএফের অস্ত্রটি ছিনতাই হয়। এরপর অবশ্য আল মাহমুদ জানিয়েছিলেন, বিএসএফের একটি অস্ত্র হারিয়ে গেছে বলে দাবি করেছে তারা। অস্ত্র উদ্ধারে বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। আমাদের সীমান্ত এলাকায় অস্ত্রটি তল্লাশি করছি।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন: ড.খন্দকার মারুফ হোসেন

সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া সেই অস্ত্র উদ্ধার

প্রকাশিত : ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২