০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাংবাদিক মুক্তারের ওপর হামলা, জড়িতদের দ্রুত আটকের দাবি

কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোক্তার হোসেনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে যারিফ আলী শিশু পার্ক-এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত এ সময় দাউদকান্দিতে কর্মরত সকল প্রিন্ট্র ও ইলেকন্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন ।

কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিক মুক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার দাউদকান্দি মডেল থানার সামনে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, দৈনিক মানবজমিনের সাংবাদিক মুক্তার হোসেন উপজেলার কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে। বর্তমানে আহত সাংবাদিক মোক্তার হোসেন মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক নেতারা আরো বলেন, সাংবাদিকের ওপর হামলার পর এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাই সংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আব্দুল করিম সরকার, দৈনিক সমকাল সাংবাদিক রাসেদুল ইসলাম লিপু, মাই টিভির সাংবাদিক জিল্লুর রহমান, বাংলা টিভির সাংবাদিক আপেল মাহমুদ, দৈনিক জনকন্ঠ  সাংবাদিক শামীম রায়হান, দি এশিয়ান এইজ সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক শরীফ প্রধান এবং কুমিল্লার কাগজ সাংবাদিক আলমগীর হোসেনসহ দাউদকান্দি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা ।

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অব.) এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দিন রকিব এই প্রতিবাদ সভার সঙ্গে একাত্মতা পোষণ করেন। পরে সাংবাদিক নেতারা দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, হামলাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান,উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন: ড.খন্দকার মারুফ হোসেন

সাংবাদিক মুক্তারের ওপর হামলা, জড়িতদের দ্রুত আটকের দাবি

প্রকাশিত : ০৮:৩৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২