০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাটের আওতামুক্ত থাকবে: প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাটের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব কিছুই থাকবে ভ্যাট মুক্ত।

এর আগে সোমবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, যে কোনও মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনও ছাড় দেব না।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাটের আওতামুক্ত থাকবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮