০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১১টায়
সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগো এ ঝাড়ু
মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি দক্ষিণপাড়া হক বাড়ি থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। এরপর অষ্টগ্রাম
মসজিদের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা।

সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে এলাকাবাসীর
পক্ষে বক্তব্য রাখেন নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অষ্টগ্রামে অন্তত ৫টি পয়েন্টে মাদক বেচাকেনা হয়। মাদক কারবারিদের জন্য এলাকার
যুবসমাজ ধ্বংসের পথে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। মাদকসেবীরা রাস্তায়
দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের ইভটিজিং করে। এলাকায় সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে
মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

প্রকাশিত : ০৯:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২