০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গাজীপুরে স্কয়ারের ঔষধ কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার এলভিপি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈরের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে কারখানার মানবসম্পদ বিভাগের (এইচআর) নির্বাহী ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যে ইউনিটে আগুন লেগেছে, সেখানে স্যালাইন তৈরি হত। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তবে সময়মত সবাই বের হয়ে আসতে পারায় হতাহতের ঘটনা ঘটেনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

গাজীপুরে স্কয়ারের ঔষধ কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত : ০৬:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২